জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:07 pm
তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি উপজেলার ৩২ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এরমধ্যে সরাইল উপজেলায় ৯টি ইউনিয়ন, নবীনগর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১০টি ইউনিয়নসহ মোট ৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঞ্ছারামপুরে ৮টি ও নবীনগরে একটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২৩টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। তবে ৩২টি ইউনিয়নেই সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌছেছে।
এদিকে, সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর ইউনিয়ন পরিষদ নিবার্চন উপলক্ষে শনিবার সকালে সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর থানা কম্পাউন্ডে নিবার্চনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেড প্রধান অতিথি হিসেবে নবীনগর থানায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। সরাইল থানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এবং বাঞ্ছারামপুর থানায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
৩২টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে সর্বমোট ৩১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিবার্চন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ভোট কেন্দ্রসহ সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে ০৩ স্তরের কঠোর নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
উক্ত নিরাপত্তা পরিকল্পনায় ৩১৮টি ভোট কেন্দ্র ডিউটি, ৩২টি মোবাইল টিম, ২৭টি স্ট্রাইকিং টিমসহ ডিউটিতে সর্বমোট ১৪৫০ জন পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও উক্ত নিবার্চন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৯ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ৮৩ জন র্যাব অফিসার ও ফোর্স, ৩০০ জন বিজিবি সদস্য, ৩০ জন ব্যাটালিয়ন আনসার এবং ৫৪০৬ জন অঙ্গীভূত আনসার নিবার্চন ডিউটিতে নিয়োজিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
–এএইচ রাফি/-
Posted ৮:০৭ পিএম | শনিবার, ২৭ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya