শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ে গাঁজা পাচার, ৮৭কেজি গাঁজাসহ দুইজন আটক

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:39 pm

প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ে গাঁজা পাচার, ৮৭কেজি গাঁজাসহ দুইজন আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে সাংবাদিক পরিচয়ে প্রাইভেটকার যোগে গাঁজা পাচারকালে দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা নিজেদেরকে ‘৭১ বাংলা’ নামে একটি টিভি চ্যানেলের সাংবাদিক বলে র‌্যাবের কাছে পরিচয় দিয়েছেন।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সির ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. সোহান (২২)।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসব তথ্য জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

এরআগে গতকাল বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার ভৈরব-আশুগঞ্জ সংযোগ সেতুর কাছ থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করেন।

র‌্যাবের রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, বুলবুল ও সোহান একটি প্রাইভেটকারে টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে গাঁজা ভর্তি করে হবিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল আশুগঞ্জে তল্লাশি চৌকি বসায়। রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেকারসহ বুলবুল ও সোহানকে আটক করা হয়। প্রাইভেটকার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুইজন নিজেদের ‘৭১ বাংলা’ নামে একটি টিভি চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু ওই টিভি চ্যানেল সরকার অনুমোদিত নয়।

সংবাদ সম্মেলনে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আক্কাছ আলীসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

The Daily Sarod |