শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:30 pm

নবীনগরে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় মাসুদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরের তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে, বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বাজারে তাকে কুপিয়ে রক্তাক্ত করে দূর্বৃত্তরা। নিহত মাসুদ ওই ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। পুলিশ জানায়, নিহত মাসুদ ৫টি চলমান মামলায় পলাতক ছিলেন।

স্থায়ী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় কালু মিয়া ও যাদব মিয়ার সাথে মোহাম্মদ মাসুদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরো তার ভাগ্নিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দ্যেশ্য বাড়ি থেকে বের হয়ে খাগাতুয়া ভোরের বাজারে চা পান করতে যান। এসময় সময় ৩টি সিএনজি যোগে একদল যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাসুদকে রক্তাক্ত করেন। গুরুতর আহত অবস্থায় সিএনজি যোগে উঠিয়ে নিয়ে গিয়ে খাগাতুয়া পশ্চিম পাড়া কবরস্থানের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে রক্তাক্ত করে। এতে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথিমধ্যে দুপুরে মাসুদ মারা যায়। মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে যাবার পরপরই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রতনপুর ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন,পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। প্রাথমিক অবস্থা কয়েকজনকে শনাক্ত করা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:১৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

The Daily Sarod |