জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৪ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 3:33 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বার্তায় অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন, বুধন্তী ইউনিয়নে এফতেহারুল ইসলাম শামিম,চান্দুরা ইউনিয়ন এএম সামিউল হক চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন নুরুল আমিন, হরষপুর ইউনিয়নে সারওয়ার রহমান ভূঁইয়া, পাহাড়পুর ইউনিয়ন আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়নের মো. আল মামুন, সিঙ্গারবিল ইউনিয়নে মনিরুল ইসলাম, চম্পকনগর ইউনিয়নে হামিদুল হক,পত্তন ইউনিয়নে মোহাম্মদ কামরুজ্জামান (রতন), চর ইসলামপুর ইউনিয়নে দানা মিয়া ভূইয়া।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন। ২৫ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন।
Posted ১২:৪৪ এএম | বুধবার, ২৪ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya