শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২২ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:52 pm

খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ

রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে সু-চিকিৎসার জন্য পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

এই সময় বক্তারা বলেন, সু-চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘন্টার মধ্যে সরকারের পতন হবে। বিএনপি নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বেগম খালেদা জিয়া মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রতিটি নেতাকর্মীই মৃত্যুর জন্য আজ প্রস্তুত রয়েছে।

জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | সোমবার, ২২ নভেম্বর ২০২১

The Daily Sarod |