শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক টাউন হল সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২২ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক টাউন হল সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক এক টাউন হল সভা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সিলভার ফর্ক রেষ্টুরেন্টে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের আহবায়ক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সিনিয়র সমন্বয়ক আবুল বাশারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা উপপরিচালক আবদুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন,জেলা বিএনপি নেতা এবিএম মোমিনুল হক,সিরাজুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা বিএনপি নেত্রী শামীমা স্মৃতি,জেলা জাতীয় পার্টি নেতা আবু কাউসার খান,অধ্যাপক জিয়াউর রহমান লাভলু,জেলা আওয়ামীলীগ উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর সভাপতি শামীম আহমেদ,শহর আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান পাঠান সোহাগ,আখাউড়া মহিলাদল নেত্রী জান্নাত পারভীন স্মৃতি,মহিলা পার্টি নেত্রী শিখা খান,জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান ভূঞা শিপু,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন,জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সমীর চক্রবর্তী।

 

 

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | সোমবার, ২২ নভেম্বর ২০২১

The Daily Sarod |