শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট, ২৪ নভেম্বর পুনরায় নির্বাচন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:24 pm

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট, ২৪ নভেম্বর পুনরায় নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ নভেম্বর গোকর্ণ ইউনিয়নসহ নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডের গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ৩৪০৫ জন ভোটারের মধ্যে ২৪৯৯ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্য থেকে বাতিল হয় ৮১ ভোট। ভোট গণনায় সাত প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মাসুদুর রহমান (মোরগ প্রতিক) ও মোহাম্মদ আবুল হোসেন (টিউবওয়েল প্রতিক) সমান সংখ্যক ৪৯০ ভোট পান।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল খায়ের জানান, দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল অমীমাংসিত থেকে যায়। সেজন্য পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়ছে। আগামী ২৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | শনিবার, ২০ নভেম্বর ২০২১

The Daily Sarod |