শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় ‘নৌকা’ প্রতিক ছাড়া হবে ইউপি নির্বাচন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:46 pm

আখাউড়ায় ‘নৌকা’ প্রতিক ছাড়া হবে ইউপি নির্বাচন

আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবেন।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আইন মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবে। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ দেওয়া হবে না। শৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপজেলার সকল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনে ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | শনিবার, ২০ নভেম্বর ২০২১

The Daily Sarod |