শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সরাইল-নবীনগরে নির্বাচনী এলাকা থেকে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 11:20 pm

সরাইল-নবীনগরে নির্বাচনী এলাকা থেকে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নবীনগর উপজোলার নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে ৪টি টেঁটা ও ১টি তিনকাইটা, রসুল্লাবাদ ইউনিয়ন থেকে ৫টি টেঁটা এবং সলিমগঞ্জ ইউনিয়ন থেকে ২টি টেঁটা উদ্ধার করা হয়।

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি বল্লম, ২টি রামদা ও ৪টি টেঁটা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

The Daily Sarod |