শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নারায়ন সাহা মনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৪ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:32 pm

নারায়ন সাহা মনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কৃতি সন্তান নারায়ন সাহা মনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা যায়,বাংলাদেশ অভ্যুদয়ের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী দু’দেশের জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় ও জোরদার করার লক্ষ্যে বহুমূখী উদ্যোগ গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি গঠিত হয়। দু’দেশে জনগনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড়তর, সৌহার্দ্যপূর্ণ, জোরদার ও বহুমাত্রিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ৯ই নভেম্বর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম এবং নারায়ন সাহা মনিকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

নারায়ণ সাহা মনি ১৯৭২ সালের ২৫ জুন কসবা উপজেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। নারায়ণ সাহা মনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সাবেক ও বর্তমান সদস্য। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | রবিবার, ১৪ নভেম্বর ২০২১

The Daily Sarod |