শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে ১১ ইউপির মধ্যে ভোটের আগেই জয়ী ৮ চেয়ারম্যান প্রার্থী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৩ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:29 pm

বাঞ্ছারামপুরে ১১ ইউপির মধ্যে ভোটের আগেই জয়ী ৮ চেয়ারম্যান প্রার্থী

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। এরমধ্যে একজন আওয়ামী লীগের বিদ্রোহী ও বাকি ৭জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ওইসব ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বৃহস্পতিবার (১১নভেম্বর) অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ইউনিয়নের বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সোনারামপুর ইউনিয়নে মো. শাহীন মিয়া, মানিকপুরে ফরিদ উদ্দিন আহম্মেদ, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান, দড়িকান্দিতে মো. সফিকুল ইসলাম, রূপসদীতে আব্দুল হাকিম, ছলিমাবাদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জালাল মিয়া, উজানচর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান ও ছয়ফুল্লাকান্দিতে মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার।

এছাড়া উপজেলার বাকি তিনটি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। তারা হলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুর রহিম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী আহমেদ, তেজখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শহিদুল হক ও আওয়ামী লীগের বিদ্রোহী আওয়ামী গাজী ফাইজুর রহমান, ফরদাবাদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশিদুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ২৬জন মনোনয়ন পত্র নিয়ে ছিলেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১২জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | শনিবার, ১৩ নভেম্বর ২০২১

The Daily Sarod |