জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বেসরকারি ভাবে ফলাফল প্রকাশ করা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টি স্বতন্ত্র প্রার্থী ও বাকী ৬টিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা জয়ী হয়েছে। শুক্রবার সন্ধতানির্বাচনে মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কোন প্রার্থী ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী নাসিরনগত উপজেলা অনেক প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। এরমধ্যে অন্যতম উপজেলার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে ওয়াসিম আহমেদ তার জামানত হারিয়েছেন।
ইউনিয়নবাসী ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়,নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রথমে প্রদান করে বর্তমান ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে। নাসিরনগর সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর মামলায় চার্জশিটভুক্ত আসামী হওয়ায় গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। পরে দেওয়ান আতিকুর রহমান আঁখি’র বদলে ওই ইউনিয়নে ওয়াসিম আহমেদ’কে আওয়ামী লীগ মনোনয়ন প্রদান করে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ওয়াসিম আহমেদ আওয়ামী লীগের নৌকা প্রতিক ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া আনারস প্রতিকে ও আরেক স্বতন্ত্র প্রার্থী জামাল মিয়া চশমা প্রতিকে নির্বাচন করেছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া আনারস প্রতিকে ৬হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী জামাল মিয়া চশমা প্রতিকে পেয়েছেন ৪হাজার ১৬৯ ভোট। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াসিম আহমেদ নৌকা প্রতিকে পেয়েছেন ১হাজার ৩৫৫ ভোট। এই ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ১১ হাজার ৭১০ ভোট। ভোট বাতিল হয় ১৯৭টি। প্রাপ্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ১হাজার ৩৫৫ ভোটের কোন প্রার্থী কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াসিম আহমেদ নৌকা প্রতিকে ১হাজার ৩৫৫ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ নেওয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীরা ৫হাজার টাকা করে জামানত প্রদান করেছেন। একজন প্রার্থী মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। আমরা কোন কোন প্রার্থী জামানত হারিয়েছেন তার পূর্নাঙ্গ তালিকা করে ঢাকায় পাঠাবো।
Posted ৭:২৫ পিএম | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya