শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

চারবারের মেম্বার পুতুল রানী নাসিরনগরের একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:54 pm

চারবারের মেম্বার পুতুল রানী নাসিরনগরের একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত

টানা চারবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নির্বাচিত ছিলেন পুতুল রানী দাস। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নারী এবার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর ফলে প্রথম নারী চেয়ারম্যান পেল নাসিরনগর উপজেলা তথা সদর ইউনিয়নবাসী। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শেখ মো. আব্দুল আহাদ আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪৮ ভোট।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য পুতুল রানী দাসের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পাঠায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। তবে প্রথমে তাকে মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বহুল আলোচিত নাসিরনগর সাম্প্রদায়িক হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি। সেজন্য তাকে মনোনয়ন দেওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে হাশেমের মনোনয়ন বাতিল করে পুতুল রানী দাসকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন পুতুল রানী দাস। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুতুল রানী দাস বলেন, ‘প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছি। আবার নাসিরনগর সদরেরও প্রথম নারী চেয়ারম্যান। এ আনন্দ-অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ওপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।

‘প্রধানমন্ত্রী নারীদের সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করছেন। আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ন রেখে নিজের সবটুকু দিয়ে জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে’-উল্লেখ করেন পুতুল রানী দাস।

 

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

The Daily Sarod |