শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

রাত পুহালেই নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:46 pm

রাত পুহালেই নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নিবার্চনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে বুধবার উপজেলা নিবার্চন কার্যালয় থেকে নিবার্চনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। দুপুরের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রের সরাঞ্জাম বিতরণ করা হয়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী হালিমা খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে বিজিবি,র‌্যাব,পুলিশ,আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিবার্চনে দায়িত্ব পালন মাঠে থাকবেন।

এদিকে ইউপি নিবার্চন উপলক্ষে থানা পুলিশের আয়োজনে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনে দায়িত্ব পালনকারী আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দক নির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ১২৫টি কেন্দ্রে ও ৬শ’ ৩১টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১১৩ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ ৬০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বুধবার, ১০ নভেম্বর ২০২১

The Daily Sarod |