শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস,যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:47 pm

নাসিরনগরে ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস,যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক ফেসবুক পোষ্ট দেওয়ায় আবুল কাশেম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। এই ঘটনায় বুধবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার তাকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকা থেকে আটক করা হয়। আবুল কাশেম জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সৈয়দ আকতার নগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয় ইউপি নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় নাসিরনগরের স্থানীয় সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর গীতাপাঠ করা হয়। ঈদগাহ ময়দানে কেন গীতাপাঠ করা হলো এনিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উস্কানিমূলক ফেসবুক পোষ্ট করেন আবুল কাশেম। এই ঘটনায় আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শাহ বলেন, এই ঘটনায় বুধবার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আবুল কাশেমকে আদালতে প্রেরণ করা হয়। মামলার বাদি হয়েছেন জেলা গোয়েন্দা শাখার উপ–পরিদর্শক জিহাদ দেওয়ান।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | বুধবার, ১০ নভেম্বর ২০২১

The Daily Sarod |