স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:19 pm
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী বলেছেন, আগামী ১৫নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হবে। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হবে এবং টুরিস্টরা ৩০দিন ভারতে অবস্থান করতে পারবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীসহ ভারতে যাওয়ার প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এসময় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
এইসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
Posted ৬:৪৯ পিএম | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya