শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পুকুরের পানিতে ডুবে নাদিয়া আক্তার (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা গ্রামে এ ঘটনা ঘটে। নাদিয়া ওই এলাকার হিমেল হোসেনের কন্যা।

শিশুর স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বাড়ীর পাশের পুকুরের গোসল করতে গিয়েছিল নাদিয়া। এক পর্যায়ে সবার অজান্তে হঠাৎ করে নাদিয়া পুকুরের পানিতে তলিয়া যায়। পরে পরিবারের লোকেরা পুকুরের পানিতে নেমে তাকে অনেক খোঁজাখুঁজি করেও নাদিয়ার সন্ধান পাইনি। এক-পর্যায়ে নাদিয়ার দেহ পুকুরের দক্ষিণ পাড়ে ভেসে ওঠে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি কন্যাশিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর ব্যাপারে এখন কোন অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | সোমবার, ০৮ নভেম্বর ২০২১

The Daily Sarod |