স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। রোববার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে মাদকসহ প্রাইভেটকারটি আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পেরেনি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারে থাকা বেশ কয়েকটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ৯২৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। একটি প্রাইভেটকার আটক করা। তবে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Posted ৭:২৮ পিএম | রবিবার, ০৭ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya