শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দরে ধর্মঘটের মাঝেও আমদানি-রপ্তানি স্বাভাবিক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:05 pm

আখাউড়া স্থলবন্দরে ধর্মঘটের মাঝেও আমদানি-রপ্তানি স্বাভাবিক

দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল থেকে স্থল বন্দর থেকে ত্রিপুরার আগরতলায় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। আগরতলা থেকেও আমদানি পণ্য নিয়ে আখাউড়া বন্দরে আসছে।

শনিবার সকালে আখাউড়া স্থলবন্দর ইনচার্জ মুস্তাফিজুর রহমান জাগোনিউজ’কে বলেন, পরিবহন ধর্মঘটে আখাউড়া স্থলবন্দরে কোন প্রকার প্রভাব পড়েনি। সকাল থেকেই রপ্তানি পণ্য নিয়ে বন্দরে ট্রাক আসা শুরু করে। বেশ কিছু ট্রাক পণ্য নিয়ে বন্দরে অপেক্ষা করছে।

বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাগোনিউজ’কে জানান, এখন পর্যন্ত স্থলে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। ওই পাড় থেকেও পণ্য নিয়ে ট্রাক প্রবেশ করেছে। পাশাপাশি যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | শনিবার, ০৬ নভেম্বর ২০২১

The Daily Sarod |