শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া-বিজয়নগর থেকে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার, গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:51 pm

আখাউড়া-বিজয়নগর থেকে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার, গ্রেফতার-৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদক সহ ৩জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে মদ, বিয়ার, স্কফ সিরাপ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) দিনব্যাপী অভিযানে এসব উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার কামালমুড়ার মৃত আব্দুল ওহাবের মো. ফরিদ মিয়া(৫০), একই এলাকার মৃত আহম্মদ ফকিরের ছেলে জামাল ফকির(৩৮) ও আখাউড়া উপজেলার হিরাপুরের নূর মোহাম্মদের ছেলে ইসমাইল(১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়ায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় ১৬ বোতল হিম্যান বিয়ার, ০৭ বোতল সিগনেচার হুইস্কি,১২৮ বোতল স্কফ সিরাপ,৫৭ পিস ইয়াবা ট্যাবলেট,০৪ বোতল ম্যাগডুইল হুইস্কি, ০১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ সাড়ে ১৬ টাকা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১

The Daily Sarod |