জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:09 am
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও অঘোষিত পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। শুক্রবার সকালে জেলার প্রধান বাস টার্মিনাল ভাদুঘর থেকে দূরপাল্লার কিছু বাস ছেড়ে গেলেও দুপুর ১২টার পর দিকে তা বন্ধ যায়। পাশাপাশি জেলা থেকে বন্ধ রয়েছে ট্রাক চলাচল। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই ধর্মঘট পালন করছে গণপরিবহন শ্রমিক-মালিকরা।
এই ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরদূরান্তে যাতায়াতকারি বাস যাত্রীরা।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ জানান, ব্রাহ্মণবাড়িয়া মালিক সমিতির অধিনস্থ লোকাল বাস জেলার ভেতরে চলাচল করছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খোকন বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আমরা ট্রাক চলাচল বন্ধ রেখেছি।
সোহাগ পরিবহনের কাউন্টারের বুকিং ক্লার্ক সুজন কুমার বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় যানচলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা। তাই কাউন্টার বন্ধ রয়েছে।
এদিকে, অঘোষিত এই পরিবহন ধর্মঘটের ফলে বেকায়দায় পড়েছে দূরদূরান্তে যাতায়াতকারী যাত্রীরা। ধর্মঘটে আন্তঃজেলা চলাচলকারী বাস বন্ধ, গত মার্চে হেফাজতে ইসলামের তান্ডবের পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ ছিল। সম্প্রতি একটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। ফলে জরুরী কাজে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।
পুতন মিয়া নামের ঢাকাগামী এক যাত্রী দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে জানান, আমি সৌদি আরবে যাব। সেখানে যেতে হলে করোনার টিকা নিতে হবে। শনিবার আমার টিকা দেওয়ার তারিখ। আজই ঢাকায় যেতে চেয়েছিলাম। কিন্তু এসে দেখি বাস বন্ধ।
ঢাকাগামী আরেক যাত্রী বলেন,গতকাল বাড়িতে এসেছিলাম। ঢাকায় আমি চাকুরী করি। ঢাকায় ফিরে যেতে এসে দেখি বাস বন্ধ, ট্রেন তো আগে থেকেই বন্ধ রয়েছে।
Posted ৭:২৯ পিএম | শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya