শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০অসহায় নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ মজিদ-নাহার ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০অসহায় নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ মজিদ-নাহার ফাউন্ডেশনের

ব্রাহ্মণবাড়িয়ার ৫০ অসহায়-দুস্থ নারীকে সেলাই মেশিন দিয়েছে মজিদ-নাহার ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।

মজিদ-নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়া জাকির।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন,যারা সামর্থ্যবান ব্যাক্তিবর্গ আছেন তারা মজিদ-নাহার ফাউন্ডেশনের এই কাজে অবশ্যই উজ্জীবিত হবেন। কর্মসংস্থানের জন্যে উপযুক্ত মানুষকে বেছে নিয়ে এমন একটি উপকরণ দেয়া হয়েছে যাতে পারিবারিক ভাবে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের এই কাজে উদাহরন সৃষ্টি হয়েছে। পরে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা করছেন। প্রতিবছর সেলাই মেশিন প্রদান করা ছাড়াও ঈদ খাদ্য সামগ্রী,শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করছে এই ফাউন্ডেশন ।

এছাড়া অনুষ্ঠানে মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর হাতে প্রেস ক্লাবের আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

The Daily Sarod |