শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দরে ওয়েট স্কেলে ত্রুটিতে তিনদিন যাবত পণ্য আমদানি বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 1:26 am

আখাউড়া স্থলবন্দরে ওয়েট স্কেলে ত্রুটিতে তিনদিন যাবত পণ্য আমদানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত তিন যাবত ভারতের ত্রিপুরা থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওয়েট স্কেলে ত্রুটির কারণে গত সোমবার থেকে পণ্য পরিমাপে জটিলতা তৈরি হওয়ায় আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার ওয়েট স্কেলে ত্রুটি চোখে পড়ে। এতে করে আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়।এর ফলে গত সোমবার থেকে সাময়িক সময়ের জন্য নতুন করে পণ্য আমদানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বন্দরের বিদ্যমান ওয়েট স্কেল দিয়ে সর্বোচ্চ ১০০ মেট্রিক টন পর্যন্ত পরিমাপ করা সম্ভব। ইতোমধ্যে ওয়েট স্কেলের ত্রুটি মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

The Daily Sarod |