শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় অগ্নিকাণ্ডে ৮দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 12:26 pm

কসবায় অগ্নিকাণ্ডে ৮দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে প্রায় পৌনে ৩ঘন্টা দমকল বাহিনীর ৫টি ইউনিট চেষ্টা পর রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৮টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট এই অগ্নিনির্বাপণ কাজে অংশ গ্রহণ করেন। ২ঘন্টা ৪০মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা ৮টি দোকান ঘর পুড়ে গেছে। এরমধ্যে তিনটিতে ধানের, পাটের ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ১২:২৬ পিএম | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

The Daily Sarod |