রুবেল আহমেদ, কসবা থেকে-
প্রিন্ট
মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর নির্বাচনে শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শুরু হয় পৌরসভার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ। এবার প্রথম ইভিএমে ভোট দিয়েছে পৌরসভার ভোটাররা। পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতষ্ফুর্ত উপচেপড়া ভীড় দেখা গেছে। সকল কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের প্রচুর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট গ্রহনে খুশি প্রার্থীরাও।
সকাল ৭ টা থেকেই ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসতে থাকে। প্রখর রোদে লাইনে অপেক্ষায় থেকেও যেন ক্লান্তি নেই ভোটারদের মাঝে। কোন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার কোনো সুযোগ ছিলোনা। প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ছাড়াও ১০টি কেন্দ্রে মোট ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী ছিলো। ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন।
পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থীর মধ্যে বেসরকারী ভাবে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন- ১নং ওয়ার্ড জসিম উদ্দিন (ডালিম প্রতীক) ৯৪১ ভোট, ২নং ওয়ার্ড আবদুর রউফ ( উটপাখি প্রতীক) ৬৬১ ভোট, ৩ নং ওয়ার্ড সাইদুল ইসলাম সজিব (উটপাখি প্রতীক) ১২৭৭ ভোট, ৪নং ওয়ার্ড নুরুল ইসলাম (ডালিম প্রতীক) ৯১৬ ভোট, ৫ নং ওয়ার্ড রঙ্গু মিয়া (উটপাখি প্রতীক) ৭৫১ ভোট, ৬ নং ওয়ার্ড ফোরকান মিয়া ( বø্যাকবোর্ড প্রতীক) ৭১৯ ভোট, ৭নং ওয়ার্ড আবু জাহের ( পানির বোতল প্রতীক) ৯০৩ ভোট, ৮ নং ওয়ার্ড আবেদ আলী ( পাঞ্জাবী প্রতীক) ৮০২ ভোট এবং ৯ নং ওয়ার্ডে আলাল মিয়া (উটপাখি প্রতীকে) ১৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
এছাড়া মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে রেহেনা আক্তার ( চশমা প্রতীকে) ৩৩৫৮ ভোট এবং ৪,৫,৬ নং ওয়ার্ডে লুৎফুন নাহার রিনা ( চশমা প্রতীকে) ৩৫৩৩ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে তানিয়া পাঠান (আনারস প্রতীকে) ৩৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, শান্তিপূর্ন পরিবেশে কসবা পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন।
উল্লেখ্য, মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী গোলাম হাক্কানী নির্বাচিত হওয়ার মেয়র পদে কোনো নির্বাচন হয়নি।
Posted ৮:৫৯ পিএম | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya