শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেছেন,পিছিয়ে পড়া নারী সমাজের নানা সমস্যা দূর করার জন্যে ‘তথ্যআপা’ নামে সরকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। নারীরা যে সমস্যার বিষয়ে মুখ খুলে কাউকে বলতে পারেননা, সেইরকম সমস্যা দূর করার জন্যেই সরকারের এই উদ্যোগ। এর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোও ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। এই কাজ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে এবং উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

‘তথ্যআপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রবিবার বিকেলে শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধে একটি উঠান বৈঠক হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন সদর তথ্য সেবা কর্মকর্তা ইতি রানী দেবী। বৈঠকে তথ্যসেবা সহকারী ফারজানা ফেরদৌস করিম ও মোছাম্মৎ হালিমা আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে ৫০ জন নারী অংশগ্রহন করেন।

এদিকে খোজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৫ হাজার নারী সেবা পেয়েছে ‘তথ্যআপা’ নামক এই প্রকল্পের মাধ্যমে। মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান,চাকুরীর আবেদনপত্র পূরন,ভর্তি পরীক্ষার ফরম পূরন,বিভিন্ন পরীক্ষার ফলাফল জানতে সাহায্য করা ছাড়াও ই-মেইল,ম্যাসেঞ্জার,স্কাইপির সাহায্যে যোগাযোগ,কৃষি,শিক্ষা, ব্যবসা এবং আইনী সহায়তার বিষয়ে পরামর্শ প্রদান,বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ,মহিলাদের ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষা,তাপমাত্রা ও ওজন মাপা, গ্রামীন নারীদের উৎপাদিত ও সংগৃহিত পন্য বিক্রয়ের জন্যে মার্কেটপ্লেস পরিচালনায় কাজ করছে তথ্য আপা। ব্রাহ্মণবাড়িয়া সদর তথ্য সেবা কর্মকর্তা ইতি রানী দেবী জানান- তথ্য কেন্দ্র,ডোর টু ডোর পদ্ধতি এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামুল্যে এসব সেবা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদরে ২০১৮ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরুর পর তথ্যকেন্দ্র থেকে ৩৭৬৭ জন,উঠান বৈঠকের মাধ্যমে ১৭৫০ জন এবং ডোর টু ডোর পদ্ধতিতে ৯৪৮৩ জন সেবা পেয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

The Daily Sarod |