শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:11 pm

আশুগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান (৩০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসান উপজেলার তারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালার বাড়ির আমির হোসেনের ছেলে।

তারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য বিল্লাল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন। সে এলাকার একটি গ্যারেজে তার অটো রিকশাটি প্রতিদিন চার্জ দেন। প্রতিদিনের মতো আজও সে তার রিকশাটি গ্যারেজে চার্জ দিতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ১২:১১ পিএম | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

The Daily Sarod |