শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটো রিকশা উল্টে গিয়ে সিহাব (১১) নামের শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দাতিয়ারা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সিহাব জেলা শহরের ভাদুঘরের কালু মিয়ার ছেলে ও ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সিহাব সাউন্ড সিস্টেম ও স্পীকার সাথে নিয়ে অটোরিকশা যোগে জেলা শহরের পুনিয়াউটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের দাতিয়ারায় বাংলাদেশ টেলিভিশনের রিলে কেন্দ্রের সামনে উল্টে যায়। এসময় স্পিকার ও সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল সিহাবের উপর পড়ে। এতে শিহাব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাইনি।

Facebook Comments Box

Posted ১২:০৭ পিএম | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

The Daily Sarod |