স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 1:24 am
ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১১টা ১০মিনিটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।
আরও পড়ুনঃ কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের যান্ত্রিক সমস্যা দেখা দিলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।
Posted ১২:১১ এএম | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya