শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:15 pm

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোযাগোগ স্বাভাবিক হবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

The Daily Sarod |