শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে মানষিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:01 pm

নাসিরনগরে মানষিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফাঁসিতে ঝুলে সাফিয়া বেগম (৫৫) নামের এক মানষিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাহেতুরা গ্রামে এ ঘটনা ঘটে।

সাফিয়া বেগম উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার স্ত্রী।

নিহতের ভাই আব্দুল আওয়াল জানান, ভোরে তার বোন সাফিয়া শোবার ঘরের দক্ষিন পাশের রান্না ঘরের তীরের সাথে বেড়জালের রশি পেছিয়ে আত্মহত্যা করেন। তারপর সকালে পুলিশকে বললে নাসিরনগর থানার পুলিশ এসে সাফিয়ার লাশ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, তার বোন মানুষিক রোগী ছিল। এর আগেও সাফিয়া অনেকবার বাড়ি থেকে চলে গেছিল। অনেক ডাক্তার দেখিয়েও তার বোনকে সুস্থ করা যায়নি। তার বোনের মৃত্যু কোন ভাবেই মানতে পারছেন না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে-ছিলাম। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |