স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 12:53 am
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার দুইতলার ছাদ থেকে পড়ে শরিফুল আলম বাচ্চু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা আড়াইটার দিকে জেলা শহরের দক্ষিণ পৈরতলা মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল আলম বাচ্চু ওই এলাকার সাবেক মেম্বার আজগর আলী (লক্ষী মেম্বার) এর ছেলে ও সাবেক কমিশনার হাবিবুর রহমানের ছোট ভাই।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল আলম বাচ্চু দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাসে ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি দেশে ফিরে ব্যাটারি চালিত অটো রিকশার যন্ত্রপাতির ব্যবসা করে যাচ্ছেন। রোববার দুপুরে তিনি তার বাড়ির দুতলার ছাদের পাশে একটি ডাব গাছ থেকে হাত বাড়িয়ে ডাব পারতে যান। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুতলা থেকে নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৭:২২ পিএম | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya