শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:48 pm

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভস শনিবার (২৩ অক্টোবর)। দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী যুবলীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

জেলা যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসরাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মজিবুর রহমান, আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এইচ এম আল-আমিন, শিরিন শিলা প্রমুখ।

বর্ধিত সভাকে কেন্দ্র করে আশুগঞ্জ টুল প্লাজা থেকে শহর কাউতলী মোড় পর্যন্ত পনেরটি স্পটে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা প্রদান করা হবে।

বর্ধিত সভা উপলক্ষে গত ২১ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের কার্যালয়ে জেলা আওয়ামী যুবলীগের এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অভ্যর্থনাকারী নেতৃবৃন্দ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্ব-স্ব স্থানে অভ্যর্থনা জানিয়ে সেখান থেকেই তাদের নেতাকর্মীদেরকে বিদায় করে দিবেন। কোন ক্রমেই নেতৃবৃন্দের গাড়ী বহরের সাথে সংযোগ হওয়া যাবে না এবং সার্কিট হাউজে প্রবেশ করা যাবে না।

প্রত্যেকেই এই সিদ্ধান্ত মোতাবেক নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রেখে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী যুবলীগের বর্ধিত সভাকে সফল ও স্বার্থক করতে সহযোগিতা করার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে জেলা যুবলীগ।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

The Daily Sarod |