শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া ডিসি’র মোবাইল নাম্বার ক্লোন, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 4:25 pm

ব্রাহ্মণবাড়িয়া ডিসি’র মোবাইল নাম্বার ক্লোন, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন হায়াত উদ-দৌলা খানের দাপ্তরিক মুঠোফোন নাম্বার ক্লোন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সবাই সতর্ক করে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, দাপ্তরিক মুঠোফোন নাম্বারটি ক্লোন করে বিভিন্ন জায়গা কল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ বিষয়টি সন্দেহ হলে আমাকে ফোন দিয়ে বেশ কয়েকজন জানায়। সবাই এই বিষয়ে সতর্ক থাকতে বলেছি। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হবে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, এখন ডিসি স্যারের মোবাইল ক্লোনের বিষয়টি আমরা অবগত নই। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।

Facebook Comments Box

Posted ৪:২৫ পিএম | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

The Daily Sarod |