শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় স্ত্রী-সন্তানের সামনেই সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:13 pm

কসবায় স্ত্রী-সন্তানের সামনেই সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক চাপায় আবদুল ওয়াহিদ (৩২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাহিদ জেলার বিজয়নগরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ জানান, আব্দুল ওয়াহিদের বাড়ি নবীনগর উপজেলায়। তিনি স্ত্রী-সন্তান নিয়ে জেলা শহরের বসবাস করেন। আজকে বিকেলে জেলা শহর থেকে সিএনজি চালিত অটো রিকশা নিয়ে স্ত্রী-সন্তানকে সাথে করে কসবায় তার শ্যালিকার বিয়েতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনলাখপীর নামক এলাকায় তাদের সিএনজিটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদ নিহত হন। এই ঘটনায় তার ছেলে সন্তান মাথায় আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। তার স্ত্রী ভাল আছেন। এই ঘটনায় সিএনজিতে থাকা আরও একজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও জেলা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

-এএইচ রাফি/-

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

The Daily Sarod |