স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একশ্রেণির মানুষ অপতৎপরতা শুরু করেছে। তারা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সমস্ত খারাপ কাজ করছেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর উচ্চ বিদ্যালয়ে এক সূধী সমাবেশে তিনি একথা বলেন। ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা সম্প্রসারণ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এই সূধী সমাবেশের আয়োজন করা হয়।
এই সুধী সমাবেশে স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার নেতৃত্বে শোডাউন করে ইউনিয়নের বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী এই সূধী সমাবেশে আসেন।
এসময় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এই স্কুলের শতভাগ কাজ আমরা করে দিয়েছি। এই বিল্ডিংটি আমার হাতে করা। তিনি বলেন, শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একশ্রেণির মানুষ তৎপরতা শুরু করেছে। তারা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সমস্ত খারাপ কাজ করছেন। এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এরা ভাল কাজ করে না, এরা দুই পয়সা খরচ করে আপনার জন্য কোন কাজ করে দিবে না। কিন্তু আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে।
সুধী সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া প্রমুখ।
Posted ৮:৫২ পিএম | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya