স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 7:55 pm
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা (৭) ও স্বাদ (৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা ও স্বাদ ওই গ্রামের আজাদ ভূইয়ার সন্তান।
মৃতদের স্বজনরা জানান, আয়েশা, স্বাদ ও তাদের আরেক ভাই বাড়ির সামনে খেলা করছিল। দুপুর পৌনে ১২টার দিকে তারা বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। এসময় ওই ভাই বেচে যায়। আয়েশা ও স্বাদকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূইয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৭:৫৫ পিএম | শনিবার, ১৬ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya