স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 7:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে কলেজছাত্রী মোছাম্মত সুরমা আক্তার (২১) আত্মহত্যা করেছেন। শুত্রুবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের কায়স্তআডি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
নিহত সুরমা আক্তার ওই এলাকার ইউসুফ আলীর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজের বিবিএস ২য়বর্ষে অধ্যয়নরত ছাত্রী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাছির মিয়া বলেন, মেয়েটির মানসিক সমস্যা ছিলো। গত এক মাস ধরে বেশি পাগলামী করতেন। সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মেয়েটির পরিবার জানিয়েছে তার মানসিক সমস্যা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৭:৩৪ পিএম | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya