স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 10:44 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া নাথপাড়া পুকুর ও মধ্যপাইকপাড়া গনি মিয়ার পুকুর অবৈধভাবে ভরাট করায় প্রতিবাদ জানিয়েছে জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া।
এক বিবৃতিতে ফোরাম সভাপতি পীযুষ কান্তি আচার্য্ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতনকান্তি দত্ত বলেন, পরিবেশ আইনে পুকুর ভরাট করা অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্তেও কতিপয় ভূমিদস্যু ও স্বার্থনেষী মহল পরিবেশ আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে শহরের প্রসিদ্ধ এই পুকুর দুটি সুকৌশলে ভরাট করে চলছে। আমরা এই ভরাটের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই ভারাট বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোড় দাবি জানাই।
পুকুর ভরাট করায় ক্ষোভ প্রকাশ করে অন্যান্যের মধ্যে বিবৃত করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, কমরেড নজরুসহ-সভাপতি নিহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন প্রমুখ।
Posted ১০:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya