শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিবন্ধীরা পাবেন হুইলচেয়ারে সেবা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 7:52 pm

নাসিরনগর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিবন্ধীরা পাবেন হুইলচেয়ারে সেবা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে আসা প্রতিবন্ধী সেবা গ্রহীতাদের জন্য হুইলচেয়ার সেবা চালু করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার (১২অক্টোবর) থেকে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান উপজেলার সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম তার কার্যালয়ের সামনে পাঁচটি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী সুরুজ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারী, নকল নবিশ এবং স্থানীয় দলিল লেখক সমিতির সভাপতি কর্মকান্ত দাস, সহ-সভাপতি বশির আল হেলাল ও সাধারণ সম্পাদক ভানু চন্দ্র দেবসহ অন্যান্য দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম জানান, এখন থেকে এই কার্যালয়ে সেবা নিতে আসা অসহায়-দুস্থ প্রতিবন্ধীসহ যে কোন ধরণের অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসহ প্রতিবন্ধীরা এই হুইলচেয়ার সেবা পাবেন।

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

The Daily Sarod |