শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি কায়দায় তরুণীকে অপহরণের ভিডিও ভাইরাল

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:43 am

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে এক তরুণীকে (১৭) ফিল্মি কায়দায় প্রাইভেটকারে উঠিয়ে অপহরণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অপহরণ হওয়া ওই তরুণীকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপহরণের সাথে জড়িত থাকায় কাউসার মিয়া (৩২) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আজ সোমবার (১১ অক্টোবর) ওই তরুণীর বাদি হয়ে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানা ও মামলা সূত্রে জানা যায়, অপহরণ হওয়া ওই তরুণীর গ্রামের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের মৈন্দ গ্রামে। সে ওই গ্রামের একটি স্কুলের ১০শ্রেনীতে পড়াশোনা করেন। ওই তরুণীর পরিবার জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন। স্কুলে পড়ার স্কুলে যাওয়া আসার সময় দীর্ঘদিন যাবত ওই তরুণীকে বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল মৈন্দ গ্রামের ধন মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)। কিন্তু এতে ওই তরুণী রাজি হয়নি। এরমধ্যে করোনার মহামারীতে স্কুল দীর্ঘদিন বন্ধ থাকে। সম্প্রতি স্কুল পুনরায় খোলা হলে আবারও জসিম ওই কিশোরীকে বিয়ের জন্য উত্তক্ত শুরু করে। গত ৯ অক্টোবর দুপুর ২টার দিকে ওই তরুণী জেলা শহরে বাড়ি থেকে বের হওয়ার পর একটি যুবক তার পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর সামনে একটি প্রাইভেটকার তাকে গতিরোধ করলে পেছনে ধাক্কা দিয়ে ওই তরুণীকে প্রাইভেটকারটিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।

একই দিন রাতে ওই তরুণী তার বাসায় নাম নিজেই ফিরে আসে। এসময় সে তার পরিবারকে জানায়, প্রাইভেটকারে করে অপহরণের পর সদর উপজেলার সুহিলপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেদিন রাতেই ওই তরুণীর মা সদর মডেল থানায় এসে ঘটনাটি জানিয়ে একটি অভিযোগ করেন। এই ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করতে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। রোববার (১০ অক্টোবর) রাতে অপহরণে জড়িত থাকায় জসিমের বড় ভাই কাউসার মিয়াকে আটক করে পুলিশ। সোমবার সকালে এই ঘটনায় ওই তরুণীর মায়ের করা একটি মামলা রুজু করে পুলিশ।

এই বিষয়ে সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, ‘এই ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন। এরমধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তথ্য উদ্ধার করতে রিমান্ড আবেদন করা হবে। বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে’।

-এসএইচ রাফি/-

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | সোমবার, ১১ অক্টোবর ২০২১

The Daily Sarod |