শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সকল ট্রেন যাত্রাবিরতি না দিলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 1:02 am

সকল ট্রেন যাত্রাবিরতি না দিলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধের হুশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দ্রুত সংস্কার ও পুনরায় সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছে জেলা নাগরিক ফোরাম। শনিবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনটির উদ্যোগে রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি না দিলে পূর্বাঞ্চল রেলপথ অবরোধ করার হুঁশিয়ারী দেন।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মণ্ডলির সদস্য নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের নাগরিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান মারুফ ও সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক হাবিবুর রহমান পারভেজ।

এ সময় বক্তারা বলেন, ৭ মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি কার্যত অচল হয়ে পড়ে আছে। ট্রেন না থামার কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সিগনালিং সিস্টেম ধ্বংসের দোহাই দিয়ে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসীকে কষ্ট দেওয়া হয়েছে। এটি কিছুতেই মেনে নেওয়া যায় না। আগামী ৩০ অক্টোবরের মধ্যে যদি সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত না করা হয়, তাহলে রেলপথ অবরোধ করে পূর্বাঞ্চল রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধীতা করে গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলয়ে স্টেশনে আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনর্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ৮:৩২ পিএম | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

The Daily Sarod |