শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেলেন গোলাম হাক্কানী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:45 pm

কসবায় পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেলেন গোলাম হাক্কানী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো. গোলাম হাক্কানী। বৃহস্পতিবার রাজধানীতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে তাকে এই মনোনয়ন প্রদান করা হয়। মো. গোলাম হাক্কানী কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন।

তিনি জানান, কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রদান করতে বাছাই করে ৪জনের নাম প্রস্তাবনা পাঠানো হয়। তারা হলেন, কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগ নেতা মো. মাহবুব হোসেন ও মো. গিয়াস উদ্দিন জামিল। গোলাম হাক্কানীর নাম কেন্দ্র থেকে পাঠানো হয়নি। আজকে ঢাকায় মনোনয়ন বোর্ডের সভা শেষে গোলাম হাক্কানীকে কসবা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

ইতিমধ্যে কসবা পৌরসভার নির্বাচনের জন্য কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯অক্টোবর, বাছাইয়ের তারিখ ১১অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ১২-১৪অক্টোবর, আপিল নিস্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতিক বরাদ্ধ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণের তারিখ ২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

তফসিল ঘোষণার পর মেয়র পদে মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেন ৭জন। তারা হলেন, বর্তমান মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগ নেতা মো. মাহবুব হোসেন, মো. ফজলুল হক, মো. গিয়াস উদ্দিন জামিল, মো. সোলেমান খান।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |