শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ফেনীর আগুনে ভুলে কল ব্রাহ্মণবাড়িয়ায়,দমকল বাহিনী হাসপাতালে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 2:31 pm

ফেনীর আগুনে ভুলে কল ব্রাহ্মণবাড়িয়ায়,দমকল বাহিনী হাসপাতালে

অগ্নিকাণ্ডের ভুল ফোন কলে ব্রাহ্মণবাড়িয়ায় দমকল বাহিনীর সদস্যরা ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসায় আতঙ্কিত ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এসময় রোগী ও তাদের স্বজনরা দৌড়ে হাসপাতালের বাইরে চলে আসে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীতে এক যুবক কল দিয়ে জানান, হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা নিয়ে ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্রুত আসে। তারা দ্রুত হাসপাতালের ৩য় তলায় যান। সেখানে গিয়ে কোন অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য পাননি। সেখান থেকে তারা হাসপাতালের ৪তলা সহ পুরো হাসপাতাল খুঁজেও অগ্নিকাণ্ডের কিছুই পাননি। এই ঘটনায় হাসপাতালের রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। এরমধ্যে অনেকেই দৌড়ে হাসপাতাল ভবনের বাইরে চলে আসে। এছাড়াও উৎসুক মানুষ হাসপাতাল চত্তরে ভিড় জমান।

পরে কল দেওয়া সেই যুবকের নাম্বারে কল দিলে তিনি জানান, তিনি ফেনী সদর হাসপাতালে আছেন এবং দমকল বাহিনীর সদস্যদের খোঁজ করছেন। সেই যুবকের নাম টিপু। সে ফেনী সদর হাসপাতালে তার অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে আছেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক তৌফিকুল ইসলাম জানান, এক যুবকের ফোন কলে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডের খবরে আমরা গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কোন অগ্নিকাণ্ডের ঘটনা পাইনি। পরে সেই যুবককে কল দিলে তিনি ফেনী সদর হাসপাতালে আছেন বলে জানান। তার কাছে সম্ভবত আমাদের নাম্বারটি ছিল।

Facebook Comments Box

Posted ১:২১ পিএম | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |