শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরের হরষপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:29 pm

বিজয়নগরের হরষপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী চারতলা ভীতবিশিষ্ট বিদ্যালয়ের নব-নির্মিত একতলা ভবন উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইয়া, উপজেলা প্রাথমিক অফিসার শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়া প্রমুখ।

প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মিত হয়।

 

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |