শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার রেলস্টেশনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার রেলস্টেশনে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (৬অক্টোবর) জেলা নাগরিক ফোরামের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সন্ধ্যায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত ফোরাম সভাপতি পীযূষ কান্তি আচার্যেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, সহ-সভাপতি নীহার রঞ্জন সরকার, সহ-সভাপতি সাফির উদ্দিন চৌধুরী রনি, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন, আইন সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম, সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, গত ২৬ মার্চ হেফাজতের তাÐবের ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে নাগরিক ফোরাম নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ২৫ সেপ্টেম্বর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির আল্টিমেটাম প্রদান করা হয়। ইতিমধ্যে উক্ত দাবি পূরণ না হওয়ায় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্তরে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

উক্ত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |