শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:41 pm

কসবায় অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ভূমি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের জন্য অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ৩০ শতাংশ ভ‚মি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে দখলবাজদের কবজায় থাকা ৩০ শতক সরকারি খাস জায়গা উদ্ধার করেন। এ সময় খাস জায়গায় থাকা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালতকারী পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কামালপুর মৌজার ১৮৭৫ দাগে ৩০ শতক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ওই জায়গায় স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিল স্থানীয় একটি মহল।

রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জায়গা উদ্ধার করা হয় ও দখলবাজদের কাছ থেকে সরকারি জায়গা আর কখনো দখল করবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করা হবে।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে কায়েমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ও কসবা থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

The Daily Sarod |