শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দুইশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 1:08 am

দুইশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’

ব্রাহ্মণবাড়িয়ায় দুইশতাধিক কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (০২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে জেলা শহরের ফকিরাপুল ও রেলওয়ে স্টেশনের এসব খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও বাতিঘরের প্রধান উপদেষ্টা ডা. শওকত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উপদেষ্টা ডা. ফাইজুর রহমান ফয়েজ, বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন, সংগঠনের পরিচালক প্রমীলা দাস, আরেফিন হৃদয় ও স্বপ্নের আকাশ ছোয়ার পরিচালক স্বর্ণালি আক্তারসহ বাতিঘরের সক্রিয় সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে জেলায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। তারা বেওয়ারিশ লাশ দাফন, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে অক্সিজেন সেবা, অসহায় ও হতদরিদ্র মানুষের বা রোগীদের চিকিৎসা সহায়তা করার কাজটা সুনামের সাথে করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কিছু ডাক্তার, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় বাতিঘর তাদের সেবামূলক কাজ গুলো চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১:০৮ এএম | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

The Daily Sarod |