স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:23 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় গেল দুই টন ইলিশ মাছ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইলিশ মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলায় প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল এই ইলিশের চালান। দীর্ঘ ৮ বছর পর বিডিএস কর্পোরশন নামে একটি প্রতিষ্ঠান মাছগুলো ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজের মাধ্যমে পাঠিয়েছে।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০১৩ সাল থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ইলিশ মাছ রপ্তানির বিশেষ অনুমোদন দিয়েছেন। এর প্রেক্ষিতে প্রথম চালানে দুই টন মাছ রপ্তানি করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি হবে আখাউড়া স্থলবন্দর দিয়ে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিডিএস কর্পোরেশন ৪০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আজ প্রথম চালানে দুই টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে।
Posted ৯:০৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya