শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ঢিল, আহত হকার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:36 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ঢিল, আহত হকার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের পাঘাচং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই হকারকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে ঢিলে আহত হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আহত ওই হকারকে আমরা এখনো এখনো খুঁজে পাইনি। শুনেছি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। তার আঘাত তেমন গুরুতর নয়। তিনি আরও জানান, আমরা ট্রেনে ঢিল দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। এই বিষয়ে সবার সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে তিতাস ট্রেনে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা ঢাকা থেকে আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। এর কিছুক্ষণ পর ট্রেনটি পাঘাচং স্টেশনে ঢোকার পথে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে পেছনের দিকের ২ নম্বর বগি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন। তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |